1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন  - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন 

এস এম দেলোয়ার হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর 
    প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Oplus_131072
জামালপুরের দেওয়ানগঞ্জে মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতু দুর্ঘটনায় নিহত ৫ শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৩০ শে মার্চ (সোমবার)  বিকেল সাড়ে ৩ টার দিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে তদন্ত কমিটি দেওয়ানগঞ্জ মডেল থানা সামনে ঘটনাস্থল পরিদর্শন করেন এছাড়াও বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেওয়ানগঞ্জ পৌরসভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৭ দিনের ভেতর তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। এবং তদন্তের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনা অত্যন্ত  মর্মান্তিক আমরা কাউকে ছাড় দেবো না। এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ তদন্ত  কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com