1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি - দৈনিক আমার সময়

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর তালতলা রোডের কালিমন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পান, তবে সেটি যাচাই না করে শেয়ার না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করছি। আমরা দ্রুত সেটি যাচাই করব। তথ্যটি সত্য হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ায়, তার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সবাই সতর্ক থাকলে কোনো বিশৃঙ্খলা ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘দেশে কিছু কাপুরুষ ও অসুস্থ মানসিকতার লোক আছে, যারা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তবে আমরা সবাই মিলে সতর্ক থাকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং পাহারার ব্যবস্থা রাখতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দুর্গা উৎসব উদযাপন করেন। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের ৮ থেকে ১০টি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি জানান, এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৪৬টি দুর্গাপূজার মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটিকেও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com