1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দিনাজপুরে ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃত্যু - দৈনিক আমার সময়

দিনাজপুরে ঝড়ে গাছ পড়ে ইজিবাইকের যাত্রীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দিনাজপুরে ঝড়ে ইজিবাইকের ওপর গাছ পড়ে গীতা রানী (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার আংরাপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গীতা রানী সদর উপজেলার কমলপুর এলাকার রামলালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকে করে বাসার দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে আংরাপুল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় একটি গাছ ইজিবাইকের উপর পড়লে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার গীতা রানীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় বাসুদেবপুর এলাকার শাহীনুর ইসলামের মেয়ে মাহবুবা (২ বছর) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com