রাজধানীর আদাবর থানার হাজতখানা থেকে পালিয়েছে এক নারী আসামী, জানা গেছে ওই আসামির নাম লাবনী আক্তার। শনিবার (৩০ ডিসেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে এ ঘটনাটি ঘটে বলে যানা জায়।
পলাতক ওই আসামীর নাম- লাবনী আক্তার (২০)। তিনি গতকাল (শুক্রবার) দুপুরের দিকে ইয়াবাসহ আদাবর থানা পুলিশের হাতে গ্রেফতার হ’ন। এতো কড়া নিরাপত্তা বেষ্টনি ও সিসি ক্যামেরার আওতায় থাকার পরও থানার হাজতখানা থেকে এভাবে আসামী পালিয়ে যাওয়ায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। শনিবার দুপুরে আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, শনিবার ভোর রাতে এক নারী আসামি পালিয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযন চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেফতার করতে পারবো। এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছি। ভোর রাতে সে পালিয়েছে।
ওই নারীকে গ্রেফতারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। আদাবর থানার মামলার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে আদাবর থানার এস আই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তার (২০) কে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরদিন আদালতে পাঠানোর জন্য রাতের বেলা আসামীকে থানা হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে আসামীকে পাঠাতে এসে পুলিশ আসামীকে খুজে পাচ্ছেনা, তখনই টনক নড়ে কর্তব্যরত পুলিশের এমন ঘটনায় থানায় তোলপাড় সৃষ্টি হয়। ইতিমধ্যে আসামীকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
Leave a Reply