1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারাকান্দায় ১৪৪ ধারা জারি, নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ - দৈনিক আমার সময়

তারাকান্দায় ১৪৪ ধারা জারি, নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, চলবে ৫ জুন সকাল ৬ টা পর্যন্ত।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২ জুন) সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম বলবৎ থাকবে ৫ জুন সকাল ৬ টা পর্যন্ত। এই সময়ে সকল প্রার্থীর নির্বাচনী কোন কার্যক্রম বন্ধ থাকবে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যার পর উপজেলার তারাকান্দা বাজারের থানার সামনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের কার্যালয়ে হামলা করে। এসময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের ১৫ কর্মী আহত। আহতদের মাঝে ৮ জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনার প্রতিবাদে নুরুজ্জামান সরকারের সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘন্টা ময়মনসিংহ-শেরপুর ও ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করে রাখে। পরে গুলিবিদ্ধ আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উপজেলা প্রশাসন তারাকান্দা বাজার এলাকায় ১৪৫ ধারা জারি করেছে। তবে, গতকাল রাতের ঘটনায় এখনো কোন পক্ষ কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com