তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহঃস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জনাব এডভোকেট কামরুল ইসলাম এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডাক্তার এনামুর রহমান এমপি।
জাতীয় কমিটির সদস্য জনাব আব্দুল বাতেন মিয়া।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বেনজীর আহমেদ এমপি ও সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব পনিরুজ্জামান তরুন।
পরিচয় পর্ব শেষে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দিক নির্দেশনা মূলক বকিতবয রাখেন ,ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহামান ।তিনি বলেন,সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।সাধারণ মানুষের কাছে এই সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।সালমান এফ রহমান আরো বলেন,বিদেশীরা কি বলল সেটা বিষয় না,এ দেশের মানুষই নির্ধারণ করবে কারা ক্ষমতায় থাকবে ।বিভিন্ন দেশ একটি সুষ্ঠু স্বচ্ছ ভোটের কথা বলেছে,আওয়ামী লীগ ও তাই চায়।সালমান এফ রহমান বলেন,সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে।সেই লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ।এডভোকেট কামরুল ইসলাম বলেন,বিএনপি অরাজকতার পায়তারা করলেও বাংলাদেশের মানুষ তা মেনে নিবে না।শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্হা আছে ।এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply