বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। ৫ আগস্ট ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, গত বুধবার ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষের সমাগম হয় র্যালিতে। র্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, বিজয় র্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্খিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
Leave a Reply