1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ড্রাইভার আমিনুলের উপর সন্ত্রাসী হামলা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা - দৈনিক আমার সময়

ড্রাইভার আমিনুলের উপর সন্ত্রাসী হামলা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় শীতলাই গ্রামের  মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে মনিরুজ্জামান চৌধুরীর (৪৮) সাথে একই এলাকায় বসবাসরত জনৈকা শারমিন মাহবুবের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শারমিন মাহবুবের কর্মচারী ও প্রাইভেট কার চালক আমিনুল ইসলাম (৩৭) গত ৮ই জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৫ টায় সাইকেল যোগে মালিকের চাষাবাদকৃত ফসলের ক্ষেত দেখতে  চাকাই গ্রামের আওয়ালের লিচু বাগানের সামনে পৌঁছামাত্রই বিবাদী মনিরুজ্জামান সহ আওয়ালের ছেলে আলমগীর হোসেন (৩৮), ইউনুস আলীর ছেলে আমিনুল (৩৩),আজিমউদ্দিনের ছেলে তাজির(৩০), নাইদ্দার ছেলে ময়নুল(৩০) দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায়  এলোপাতাড়ি মারপিট করাসহ ধারালো ছোরা,চাইনিজ কুড়াল দিয়ে উপুর্যুপরি কুপিয়ে  তাকে গুরুতর আহত, জখম ও রক্তাক্ত করে। এসময় আহতের ডাকচিৎকারে শীতলাইয়ের আহাত আলী, সামছুল ওরফে বাটু সহ আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে  প্রাননাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা বীরদর্পে পালিয়ে যায় । পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন এবং আমিনুলের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ঘটনার দিন দুপুরে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন,যার মামলা নং-১০। এব্যাপারে আহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, ঘটনার প্রায় ৭ দিন অতিবাহিত হলেও এখনোও পর্যন্ত  আসামীরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাই উল্লেখিত বিষয়ে উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সুমন দেবনাথ জানান, আসামীরা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com