1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লক্ষ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ - দৈনিক আমার সময়

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লক্ষ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় ৬৪ বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদককারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে হোয়াইক্যং চেকপোস্টে একটি ডাবল কেবিন পিকআপ তল্লাশি করে সিট কভারের নিচে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়।
এ সময় পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, পালংখালী এলাকায় পৃথক অভিযানে মিয়ানমার থেকে আসা তিন ব্যক্তিকে আটক করে তাদের বহন করা পোটলা থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com