1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে চালকলে তালা, হামলায় আহত ২ - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে চালকলে তালা, হামলায় আহত ২

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একটি চালকলে তালা লাগানো, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ   চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া নতুন বাজার এলাকার বিসমিল্লাহ রাইস মিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাপলা খাতুন (৩৫) বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা লোহার পাইপ, হাতুড়ি ও রড নিয়ে দলবদ্ধভাবে চালকলে প্রবেশ করে জোরপূর্বক তালা লাগিয়ে দেন। এতে বাধা দিলে শাপলা খাতুনের স্বামী আলমগীর হোসেন পাটোয়ারীকে মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে ফাহিম পাটোয়ারী নামে তাঁদের এক স্বজনকেও মারধর করা হয়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
অভিযোগে আরও বলা হয়, শাপলা খাতুন ও তাঁর জাকে মারধর এবং শ্লীলতাহানি করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। আলমগীর হোসেন পাটোয়ারী ও ফাহিম পাটোয়ারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শাপলা খাতুন ও তাঁর জা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com