1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে ফাইনাল খেলায় ১লক্ষ ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা সাবেক এমপি :আবদুর রহমান বদি - দৈনিক আমার সময়

টেকনাফে ফাইনাল খেলায় ১লক্ষ ৫০ হাজার টাকা অনুদান ঘোষনা সাবেক এমপি :আবদুর রহমান বদি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) সস্পন্ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২৩ টেকনাফ পাইলট হাই স্কুলের মাঠে
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,কক্সবাজার-৪,(উখিয়া টেকনাফ)আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
আব্দুর রহমান বদি বক্তব্যে বলেন, ১০ বৎসর আমি ৫ বৎসর আমার সহধর্মিণী মোট ১৫ বৎসর সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি আমি আব্দুর রহমান বদি। কিন্তু ১৫ বৎসর পর আজকে এই খেলার মাঠে প্রধান অতিথি হলাম আমি। এমন কি ১৫ বছরের ভিতরে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোন খেলোধুলায়  আমন্ত্রণ করেনি। যার কারনে তারা দাবি নিয়ে কোন দিন আমার কাছে আছে নাই। আমি মিনি স্টোডিয়াম করার জন্য সংসদে পাশ করিয়েছিলাম,কিন্তু দুঃখের বিষয় জায়গা না থাকার কারণে মিনি স্টোডিয়াম না হয়ে বাজেট ফেরৎ হয়ে চলেগেছে। কারন আমার সাথে যোগাযোগ না করার কারণে ছোট আকারে হলেও গ্যালারি পর্যন্ত হয় নাই।
বদি আরো বলেন,নাস্তে না জানলে উঠান বাকা হয়।
বড় বড় নেতাদের আন্তরিকতা নেই বলে টেকনাফে মিনি স্টোডিয়াম হয় নাই,এই মাঠে আমি খেলেছি আমার জীবন যৌবনের অনেক স্মৃতি এবং ভালোবাসা এই হাই স্কুলের মাঠে বালোর কণায় মিশিয়ে আছে।
আরো বলেন, এখান থেকে যারা চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজার স্টোডিয়ামে খেলতে যাবে তাদের জন্য ১লক্ষ টাকা ও অন্যান্য পুরুষ্কারের জন্য ৫০হাজার টাকা ঘোষণা দেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।
পরিশেষে এই হাই স্কুলের মাঠের উন্নয়ন ও খেলার সার্বিক পরিবেশ এবং ছোট আকারে গ্যালারি ফিরিয়ে আনার আশ্বাস দেন বদি।
আরো বলেন, খেলাধুলার মাধ্যমে মাদকের বদনাম মুছাইতে হবে।এই বদনাম যাতে না হয়।যারা মাদকব্যবসায়ী বাড়িতে মাদক মজুত করে রাখে তাদের খবর গুলি আমার বরাবর পৌঁছাতে হবে। উক্ত মাদককারবারীদের বিরুদ্ধে নতুন করে আমার খেলতে হবে। আমি দেখবো তারা কিভাবে মাদক ব্যবসা করে।
তিনি আরো বলেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও ফরহাদুজ্জামান ফরহাদসহ তারা দুজনই আছে বলেই বিভিন্ন খেলাধুলা এগিয়ে যাচ্ছে। সব ভাল যার শেষ ভাল তার। প্রধান অতিথি উপস্থিত হয়ে বক্তব্যে এসব কথা বলেন, কক্সবাজার-৪,(উখিয়া টেকনাফ) আসনের নির্বাচিত সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
ফাইনাল খেলাতে প্রধান অতিথি  কক্সবাজার-৪,(উখিয়া টেকনাফ) আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমান,সহকারি কমিশনার ভূমি মোঃ এরফানুল হক চৌধুরী ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম,উপজেলা সহকারি কমিশনার ভূমি মো:এরফানুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর,সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো:দেলোয়ার হোসাইন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।
আরো উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ বদির পুত্র শাওন আরমান, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ হাফেজ এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক আব্দুল হক,কাউন্সিলর নুরুল বশর নুশরাদ,কাউন্সিলর রেজাউল করিম মানিক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২৩ ঐতিয্যবাহী টেকনাফ পাইলট হাই স্কুলের মাঠে  উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোঃ কামরুজ্জমান এর সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সার্বিক সহযোগীতায় ফাইনাল খেলা সম্পন্ন হয়।
৯জুন শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) সম্পন্ন হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের খেলায় প্রধান রেফারির দায়িত্বপালন করেন উপজেলা ত্রুীড়া সংস্থার নির্বাহী সদস্য  ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আলী আকবর বাঘা।
খেলার শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জমান বলেন,খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে,বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার।
ফাইনাল খেলায় টেকনাফ পৌরসভা ফুটবল একাদশ ৩-১গোলে সাবরাং ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে কক্সবাজার স্টেডিয়ামে খেলার যোগ্যতা অর্জন করে টেকনাফ পৌরসভা।
টেকনাফ পৌরসভা চ্যাম্পিয়ন ফুটবল দল কে চ্যাম্পিয়ন কাপ ও সাবরাং কে রানার্স কাপ
হাতে তুলেন উপজেলা প্রশাসন ও অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com