1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে অস্ত্র দিয়ে ফাঁসানো সেই স্কুল ছাত্র রাফি জামিন পেল  - দৈনিক আমার সময়

টেকনাফে অস্ত্র দিয়ে ফাঁসানো সেই স্কুল ছাত্র রাফি জামিন পেল 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় স্থানীয় এক জনপ্রতিনিধি ও বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৫) কে জামিন দিয়েছে আদালত।
স্কুল ছাত্র রাফি কারাগারে যাওয়ার ৯ দিনের মাতায় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কক্সবাজার শিশু আদালত নং ৩ অবকাশকালীন বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ জামিন মঞ্জুর করেন।
জানানো ঘটনায় ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি(১৫) টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র এবং টেকনাফ উপজেলার আওতাধীন হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে বলে জানা যায়।
এদিকে গেল ২৬ নভেম্বর ভোর ৪ টায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম।
এই ঘটনায় পুলিশের দাবি- অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান।
তখন তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
এরপর থেকে কারাগারে ছিল উক্ত ঘটনার ৩দিন পর বিষয়টি জানা জানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় উঠে।এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন।
রাফির বাবা রেজাউল করিম বলেন, গতকাল জেলা প্রশাসক মহোদয় আমাদের ডাকেন। আজ সকালে আদালত জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতংকে আছি।জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।
রাফির আইনজীবী এড: আয়াসুল রহমান বলেন, রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছেন।কিছুক্ষণের মধ্যে রাফি কারাগার থেকে মুক্তি পাবেন।
এর আগে এদিকে বুধবার (৪ডিসেম্বর) টেকনাফের ১৪ বছর বয়সী  কিশোরক রাফিকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আইন ও শালিশ কেন্দ্র । বিষয়টি নজরে আনার পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ খবর নিতে বলেন।
যার ফলে চট্রগ্রাম বিভাগীয় পুলিশের ডিআইজির নজরে পড়লে রাফির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হলে
এই ঘটনাটি নিয়ে সকল মহলের কাছে আলোচনা ও সমালোচনার জ্বর উঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com