বৃহষ্পতিবার (২২ জুন) রাতে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নিজ দোকান থেকে অস্ত্রের মুখে নিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে।
রাত সাড়ে ১১টায় অপহৃতের ছোট ভাই মো. হোছাইন বলেন, ‘আমার বড় ভাই মো. ইসলাম লেদা রোহিঙ্গা ক্যাম্প নম্বর ২৪ বøক নম্বর ‘বি’-‘সি’ সংলগ্ন ব্যক্তি দখলীয় বাজারের জমিতে মুদির দোকান করতেন। প্রতিদিন সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে আসত। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করার আগ মুহুর্তে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মী করে জোরপুর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে। মুদির দোকানটির কাছাকাছি স্থানে ক্যাম্প ইনচার্জ কার্যালয় ও এপিবিএন পুলিশ কার্যালয়। বিষয়টি আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোন ফোন ও মুক্তিপণের দাবি আসেনি’।
লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. আলম বলেন, ‘প্রকাশ্যে গুলি বর্ষন করে স্থানীয় ব্যবসায়ী অপহরণের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আতংক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের কাঁচা বাজার ও জনসমাগম স্থানে পাহারার ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে’।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুর রহিম বলেন, ‘স্থানীয় বাসিন্দা মো. ইসলাম নামে একজন ব্যবসায়ীকে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মী করে জোরপুর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এসময় অপহরণকারীরা সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের জোর তৎপরতা চলছে’।
Leave a Reply