1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক - দৈনিক আমার সময়

টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠক

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধের জন্য আলোচনা করতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম।

ইসি কর্মকর্তারা জানান, ইসির সঙ্গে টিকটক প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাতের প্রধান উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কোনো ধরনের মিথ্যা বা বিদ্বেষমূলক অপপ্রচার না করা হয়, সে বিষয়টি নিশ্চিত করা।

তবে, বৈঠকের বিষয়ে জানতে চাইলে টিকটক প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও এটিকে নিছক সৌজন্যমূলক বৈঠক বলে এড়িয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com