আব্দুস ছালাম চাকলাদারকে সভাপতি ও মুহাম্মদ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে সম্মেলন শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ঢাকা বিভাগের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। রাইফেল ক্লাবে আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক সৈয়দ শামসুদৌহা যুবরাজ, ইব্রাহিম মোল্লা প্রমুখ।
এ সময় জাতীয় পার্টির জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply