জামালপুরে ইসলামপুরে সম্প্রতি হয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙ্গন কবলে অসহায় পরিবারের মাঝে এইচ আর খান ফাউন্ডেশন এর উদ্যোগে ঢেউটিন বিতরণ করেছেন ধর্ম-প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
রবিবার দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৭০ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
হামদার্দ ফাউন্ডেশন ও ওয়াকফ এস্টেট এর সার্বিক সহযোগিতায় ঢেউটিন বিতরণে অনুষ্ঠানে এইচ আর খান ফাউন্ডেশন এর সহ-সভাপতি আকরাম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ(ভার:)ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল ইসলামসহ আরও অনেকেই।
Leave a Reply