বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৩ জুন বিকাল ৫ ঘটিকার সময় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. একরামুল হুদার সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলমান কক্সবাজার পৌরসভার মেয়র পদপ্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শম্ভুনাথ চক্রবর্তী, নুর আল হেলাল, এড. রিয়াজ উদ্দিন আহমদ, এম.ওসমান সরওয়ার আলম চৌধুরী, মোরশেদ হোসেন তানিম, বাবু তপন মল্লিক, শওকত আলম,স্বপন শর্মা রনি, আবুল হোসেন, আবদুল হামিদ ফয়সাল, হাসান ইকবাল রিপন, সরওয়ার আলম, আবু ফয়েজ, মো: রাসেল চৌধুরী, শহিদুল্লাহ, নুরুল কবির, জাহাঙ্গীর আলম, শওকত ইকবাল মুরাদ, আবদুল্লাহ
বিদ্যুৎ, জয়নাল হাজারী, আবদুল কাদের প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার সমুদ্র নগরী কক্সবাজারকে ফুলে ফলে সজ্জিত করেছে। কক্সবাজারের রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। পুরো কক্সবাজারে কোটি কোটি টাকার মেঘা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য চলমান পৌরসভা নির্বাচনে নৌকার বিকল্প নেই।
স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক কর্মীকে নৌকা প্রতীককে বিজয় লাভ করার জন্য নিরলস ভাবে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে পরাজিত হলে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন কর্মকান্ডে দারুণ
ব্যাঘাত ঘটবে তাই সকলকে নৌকা বিজয়ের জন্য এক যোগে কাজ করতে হবে। মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমি পরিক্ষীত মানুষ, দীর্ঘদিন
পৌরবাসীকে সেবা দিয়েছি। আবার সুযোগ পেলে কক্সবাজার পৌরসভাকে মেঘা সিটিতে পরিণত করব।
Leave a Reply