উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। বন্যার পানি ঢুকে পড়েছে লোকালয়ে। প্রতিনিয়তই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গবাদিপশুর চারণভূমি সহ ফসল জমি ডুবে যাচ্ছে পানিতে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বেশ কিছু এলাকায় পানি বন্দি হয়েছে পড়েছে অনেক পরিবার। বন্যা আতংকে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের বাসিন্দারা।
বন্যা কবলিত ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেঁচ এলাকার কৃষক সামছুল মিয়া,ইদ্রিস আলীসহ একাধিক লোক বলেন, ফসলি জমিসহ গত কয়েক দিনে বন্যার পানি বৃদ্ধিতে আমরা গৃহবন্দী হয়ে পড়েছি। খাবার পানিসহ গবাদিপশুর খাবার নিয়ে আমরা প্রায় সংকটে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী আরও দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে বন্যা মোকাবিলা সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা ।
Leave a Reply