1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধ  - দৈনিক আমার সময়

জামালপুরে বীর মুক্তিযোদ্ধার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধ 

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
জামালপুরে ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী মাস্টারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা’র আয়োজনে,শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, এর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহবায়ক মুক্তা আহাম্মেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মাকসুদুল হক সবুজসহ আরও অনেকেই।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর হত্যাকারীদের ফাঁসি, দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়ে বক্তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুরে জামালাপুরের ইসলামপুর উপজেলার রৌহারকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী মাস্টারকে পিটিয়ে ও শাসরোদ্ধ করে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হলে পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com