1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৯ জুয়ারু আটক - দৈনিক আমার সময়

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৯ জুয়ারু আটক

জামালপুর প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
জামালপুরের দেওয়ানগঞ্জ গোয়েন্দা শাখা ডিবি-২ বকশীগঞ্জ থেকে ৯ জন জুয়ারুকে আটক করেছে। গত ২৫ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় ডিবি পুলিশ  উপজেলার মেরুর চর ইউনিয়নের মাইছানিরচর গ্রামের গদা মিরার বাড়ী থেকে রং মিয়া(২৫), সামাদ বেপারীর ছেলে ইউনুছ আলী(২৪), ফকির আলীর ছেলে আনারুল ইসলাম(২৮), হুরমুছ আলীর ছেলে আলীর হোসেন(৩৮),আফসার আলীর ছেলে জামান মিয়া(৫৫), খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম(৩৮), জামান মিয়ার চেলে গদা মিয়া(৩০), মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া(৩২) ও সহেজ উদ্দিনের ছেলে মানিক আলী(৩৭)। আটক করে।ওই সময় জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।
জানাগেছে মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর গ্রামে প্রতিনিয়ত জুয়ার আসর চলতো। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা ২ ডিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোয়েন্দা শাখা দেওয়ানগঞ্জ ডিবি -২ অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গল বার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com