1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
'জাফরুল্লাহ ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক' - দৈনিক আমার সময়

‘জাফরুল্লাহ ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক’

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে শনিবার (২৭ মে)  সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ভাসানী চর্চা কেন্দ্র এর উদ্যোগে প্রেস ক্লাবে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক। ওনি যে কাজই করেছেন সেটা দেশের জন্য মানুষের জন্য। ওনি রাজনীতি করতেন না। তবে ওনার বক্তব্য রাজনীতিকে আন্দোলিত করতেন। ওনি কোনো রক্তচক্ষুকে ভয় করতেন না।
সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাসির মিয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন শামীমা সিকদার।  প্রধান অতিথি ছিলেন জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মীনী নারী নেত্রী শিরিন হক। বিশেষ অতিথি ছিলেন, ড. মুস্তফা মজিদ, অধ্যাপক রাহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক শামছুজ্জামান চৌধুরী কানন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, তৈমুর রেজা শাহজাদ, বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাথী চৌধুরী, ফেরদৌসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সহধর্মীনী শিরিন হক বলেন, জাফরুল্লাহ সাধারন মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন। এটাকেই তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেছন। তিনি সব সময়ই সাধারন মানুষের হয়ে কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com