1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাপানের টোকিওতে ‘Strengthening Sesame Value Chain for Exports in Bangladesh’-শীর্ষক প্রকল্পের উদ্বোধন - দৈনিক আমার সময়

জাপানের টোকিওতে ‘Strengthening Sesame Value Chain for Exports in Bangladesh’-শীর্ষক প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আজ বিকেলে টোকিওর জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে (UNU) ‘Strengthening Sesame Value Chain for Exports in Bangladesh’- শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় (MAFF), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং Euglena Co., Ltd. কর্ত্ক যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে জাপানের বিভিন্ন সরকারি দপ্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীসহ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মুল লক্ষ্য হলো তিলের মান উন্নত করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্থানীয় কৃষকদের উৎপাদিত তিলের প্রবেশ নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে উন্নত চাষাবাদ পদ্ধতি এবং জলবায়ু-সহনশীল প্রযুক্তি থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, যথাযথ খাদ্যমান এবং বাজার সংযোগ নিশ্চিতকরণ।
দুই বছর মেয়াদী (২০২৬-২৭) এই প্রকল্প প্রাথমিকভাবে বাংলাদেশের রাজবাড়ী এবং পাবনা জেলায় IFAD, Euglena Co., Ltd, এবং Grameen Euglena কর্তৃক যৌথভাবে বাস্তবায়িত হবে।

রাষ্ট্রদূত দাউদ আলী তার বক্তব্যে এই প্রকল্পকে বাংলাদেশের কৃষি রপ্তানির ভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের তিল খাতকে একটি উচ্চমূল্যের রপ্তানি শিল্পে রূপান্তরিত করার ক্ষেত্রে এ প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত আশা করেন, এই উদ্যোগ বাংলাদেশের গ্রামীণ কৃষকদের সহায়তা করবে, আয়ের সুযোগ বৃদ্ধি করবে এবং দেশের রপ্তানি বৈচিত্র্যকরণে নতুন মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com