1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাদু রাজ বিপ্লব এর দ্বিতীয় অর্জন - দৈনিক আমার সময়

জাদু রাজ বিপ্লব এর দ্বিতীয় অর্জন

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাদুকর পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘শাহ মনি গোল্ড মেডেল জাদু প্রতিযোগিতা-২০২৬’। ২৪ অক্টোবর, রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য, সৃজনশীলতা ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাদুরাজ বিপ্লব। এছাড়াও তিনি ২০২৫ সালে আন্তর্জাতিক যাদু প্রতিযোগিতা শ্রীলঙ্কাতে ফাস্ট রানারআপ হয়েছেন। বিজয়ের এ সাফল্য উপস্থিত দর্শক ও জাদুশিল্পীদের মধ্যে আনন্দ ও আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং বিচারক হিসাবে থাইল্যান্ডের প্রখ্যাত জাদুশিল্পী Dr. Man সহ বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট জাদু শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক জনাব মো: আব্দুস সালাম, উপস্থিত ছিলেন ,বাংলাদেশ যাদুকর পরিষদ এর সভাপতি ছফির উল্লাহ শিকদার ছাড়াও দেশের বিশিষ্ট জাদুশিল্পীবৃন্দ ও বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন।
জাদুশিল্পের বিকাশ ও শিল্পীদের সম্মান প্রতিষ্ঠার প্রত্যয়ে ‘শাহামনি গোল্ড মেডেল জাদু প্রতিযোগিতা-২০২৬’ হয়ে থাকল দেশের জাদুশিল্পের অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com