1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮ টায় ঈদুল আযহার জামাত - দৈনিক আমার সময়

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮ টায় ঈদুল আযহার জামাত

মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
২৭ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে ঈদুল আযহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এ ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com