1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর মহানগরের আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক আমার সময়

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুর মহানগরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগরের সাধারণ সম্পাদক জনাব আরজানা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামসুজ্জামান সামু বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে আরও সক্রিয় হওয়ার মাধ্যমে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিটি ওয়ার্ড এ মহিলা দলের কার্যকরী ভুমিকা পালন করতে হবে। এবং দলের জন্য সকলকে একত্রে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আরজানা বেগম বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নারী সমাজকে সংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পরে দেশ, জাতি, বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com