1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাজিরায় কেক কেটে আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  - দৈনিক আমার সময়

জাজিরায় কেক কেটে আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর 
    প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাত ১২টায় শরীয়তপুর জাজিরা উপজেলার জাজিরা বাজারে অবস্থিত আওয়ামিলীগ দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি ও সাবেক মেয়র ইউনুস ব্যাপারির  সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নাসির খানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক হানিফ মাদবর,  জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুল হাসান সালাম সহ আওয়ামিলীগ ও অংগোসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি আমিনুল ইসলাম রতন তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে, বাংলাদেশ আওয়ামিলীগকে পুনরায় ক্ষমতায় আনতে। তাই সকল বিভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করে, ডিজিটাল বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com