ঢাকার দোহারে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন সহ নির্বাচনী উঠান বৈঠক করেছেন ঢাকা ১ নং আসনের সাংসদ প্রধান মন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
৮ জুলাই(শনিবার)সকালে সালমান এফ রহমান উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকরে উঠান বৈঠক করেন, মুকসুদপুরের ঢালারপাড় গ্রামের পানি উন্নয়ন বোর্ডের পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন, মুকসুদপুর বাজারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক প্রশস্তকরণ কাজের উদ্ভোধন, উপজেলার পদ্মা কলেজে উঠান বৈঠক, সুতারপাড়া ইউনিয়নের আলামিন বাজারের সড়ক ও জনপথের ৭টি ব্রীজ নির্মাণ কাজের উদ্ভোধন, দোহার পৌরসভার বটিয়া ও বিলাসপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ২টি ব্রীজ উদ্ভোধন ও বিলাসপুর ইউনিয়নের খানবাজার গণি সিকদার বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
এরপর বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রাণীসম্পদ ও উপজেলা সমাজসেবা দপ্তরের অনুদান এলজিইডির এপ্রোন প্রদান ও কৃতি শিক্ষাথীদের মাঝে আদমশুমারীর কাজে ব্যবহৃত ট্যাবলেট কম্পিউটার বিতরন করেন। প্রানীসম্পদ ও ডেইরি প্রকল্প (এলডিডিপি) এর আওতায় ৩টি পিজি গ্রপের ৯৮ জন সদস্যদের মাঝে ক্লাইমেট স্মার্ট শেড নির্মাণের জন্য ১৯ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান ও কৃতি শিক্ষাথীদের মাঝে আদমশুমারী কাজের ব্যবহৃত ১০২টি ট্যাবলেট কম্পিউটার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করছি। তাই যথা সময়েই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করছি আপনাদের সহযোগিতায় নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসিবে দেখতে চাই এবং দেখতে পারবো ইন-শাআল্লাহ।
সালমান এফ রহমান আরো বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তুলেছে। কিন্তু আমাদের করা এই ডিজিটালের সুযোগ সুবিধা নিয়ে এখন সোশাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে আমাদেরই নামে মিথ্যা অপ-প্রচার করা হচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করবো যেন আপনারা কেউ মিথ্যা অপ-প্রচার না করেন।
তিনি শিক্ষাথীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে আজকের দিনের এই শিক্ষার্থীরা। তোমরা ভালোভাবে পড়াশুনা করে আগামীতে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমীগর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামীম হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও দোহার সার্কেল এএসপি মোঃ আশরাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক বেপারী,মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার ,দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাশার চৌকদার, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম,সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply