ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার মঞ্চ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীরা হাদি হত্যার সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাব্বির, যুগ্ন আহবায়ক সাকির আহমেদ, সাবেক এমপি লতিফুর রহমান, পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আবু বক্কর, আব্দুল আলিম, এডভোকেট নূরে আলম সিদ্দিকী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইমামতি করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী।
Leave a Reply