1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎চসিকের ভেজালবিরোধী অভিযান, ‎বার কোয়ার্টারে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক আমার সময়

‎চসিকের ভেজালবিরোধী অভিযান, ‎বার কোয়ার্টারে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অননুমোদিত রং-রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. নগরীর বার কোয়ার্টার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
‎
‎অভিযানকালে বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্ণাপাড়ার ‘মায়ের দোয়া চানাচুর কারখানা’-তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এছাড়া খাদ্যপণ্য তৈরিতে বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার এবং পোড়া তেল বারবার ব্যবহারের বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
‎
‎এসব অপরাধে কারখানাটির বিরুদ্ধে মামলা রুজু করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎চসিকের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ভেজাল ও অননুমোদিত উপাদান ব্যবহার এবং খাদ্যপণ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
‎
‎নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com