1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫ - দৈনিক আমার সময়

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. হারুন (২০) ও মো. সালাউদ্দিন (৩৩)। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে। বর্তমানে আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হারুনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। হারুন গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে এবং সালাউদ্দিন গত সোমবার রাত ৯টা ২০ মিনিটে মারা যান। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে একই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com