1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক আমার সময়

চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর/দক্ষিণ বিভাগের টিম-৫ এর বিশেষ অভিযানে ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি (উত্তর/দক্ষিণ) বিভাগের এসআই আদনানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) চান্দগাঁও থানার অন্তর্গত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন @ জসিম ড্রাইভার (৫৩) — পিতা মৃত আবুল হক, মাতা মৃত নুরুন্নাহার বেগম, সাং— জসিম ড্রাইভারের বাড়ি, নন্দাখালী (উত্তরপাড়া), ৩ নং ওয়ার্ড, ৬ নং জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ, পোঃ জোয়ারিয়ানালা, থানা— রামু, জেলা— কক্সবাজার —কে ১,০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে।

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ জসিম উদ্দিন @ জসিম ড্রাইভার এর বিরুদ্ধে পূর্বে রামু থানার এফআইআর নং-৩১, তারিখ-১৮ ডিসেম্বর ২০১৪, জি আর নং-৪৮২/১৪; দণ্ডবিধির ৩২৫/১৪৩/৪৪৮/৪২৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৩৮০ ধারায় একটি মামলা রেকর্ড রয়েছে।

বর্তমান ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–২৫, তারিখ–১৯/১০/২৫ ইং)।

চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে ইয়াবা ও অন্যান্য মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com