1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

চট্টগ্রামে জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে “জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের দি সানরাইজ আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের মিলনায়তনে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট বিভাগ) ও চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ বরকত উল্লাহ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রীন এলায়েন্স-এর আহ্বায়ক সরোয়ার আমিন বাবু, যিনি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশের ঝুঁকি এবং শিক্ষার্থীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।”

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ জাকারিয়া হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, পরিচালক মোহাম্মদ সাব্বির ইসলাম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় শিক্ষার্থীদের গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহারে সচেতনতা, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব জীবনযাপন চর্চায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্কুল পর্যায়ে পরিবেশ ক্লাব গঠন ও বিভিন্ন সবুজ ক্যাম্পেইন আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভার শেষাংশে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। আয়োজকেরা পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com