1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামের উন্নয়নে সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান ডা. শাহাদাতের - দৈনিক আমার সময়

চট্টগ্রামের উন্নয়নে সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান ডা. শাহাদাতের

জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

‎নগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ লক্ষ্যে চট্টগ্রামের সব সেবা সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

‎

‎নগরীর বন্দর থানা এলাকার সল্টগোলা থেকে কাস্টমস পর্যন্ত সড়ক পরিদর্শনকালে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিতভাবে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নগরীর মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

‎

‎তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্দর এলাকা থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। এতে ডাক্ট সিস্টেম রাখা হবে, যার মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস, ওয়াসা ও কেবল লাইনসহ বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি লাইন স্থাপন করা হবে।

‎

‎প্রশাসক বলেন, এ ধরনের ডাক্ট সিস্টেম চালু করা সম্ভব হলে ভবিষ্যতে বিভিন্ন সেবা সংস্থার লাইন মেরামত বা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। ডাক্টের ভেতর থেকেই প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। এতে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং নগরবাসীর ভোগান্তি কমবে।

‎

‎তিনি বলেন, দেশের মধ্যে প্রথমবারের মতো এ ধরনের ডাক্ট সিস্টেমযুক্ত সড়ক নির্মাণের পরিকল্পনা চট্টগ্রামে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি টেকসই ও আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নগরীর সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com