1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চকরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরোদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মলেন এমপি: জাফর আলম - দৈনিক আমার সময়

চকরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরোদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মলেন এমপি: জাফর আলম

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রদিনিধি
    প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
ষড়যন্ত্রকারীদের দুর্আশা  ধুলিষ্যাৎ করে আগামীতেও নৌকা নিয়ে চকরিয়া – পেকুয়া  আসনে আবার  বিজয়ী হবে আওয়ামী লীগ। তারেক জিয়ার বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিল খুোজে পায় তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ হতে পারেনা।
মঙ্গলবার ২০ জুন  বিকালে চকরিয়ায়  পৌর এলাকার একটি হোটেলে   সংবাদ সম্মেলন  বক্তারা এ সব কথা  গুলো বলেছেন।
 চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ, মাতামুহুরী সাংগঠনিক থানা ও চকরিয়া পৌরসভা আওয়ামী লী গের উদ্যোগে সাংগঠনিক বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন  অনুষ্টিত হয়েছে।
  এতে  প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম এমপি বলেন, দলের কিছু দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।   সম্প্রতি চকরিয়া উপজেসলা ও পৌরসভা আওয়ামী লীগ এর সম্মেলনে পরাজিত সাবেক নেতা ও তিনবারের সংসদ নির্বাচনে পরাজিত সাবেক নেতা মিলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের আঁতাতে আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করে নৌকাকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছে। আগামী নির্বাচনেও এই এলাকার জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে  বিজয়ী করবে। আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিড়িয়া ট্রায়ালের মাধ্যমে জনপ্রিয়তা ও দলের সুসংহত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার হীনস্বার্থ চরিতার্থের প্রচেষ্টা চালাচ্ছে এসব দুষ্কৃতিকারীরা। জনস্বার্থে মাথায়  রেখে
সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দিয়েছেন দুই উপজেলার ২৫ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি  সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছার সঞ্চালনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মো. আলমগীর ও ২৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com