1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঘোষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত - দৈনিক আমার সময়

ঘোষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকাপ আটক করে ওই সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছার। কিন্তু মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে গাঁজার ওই বিশাল চালান ওই দুই পুলিশ আটক করেও ছেড়ে দেন বলে অভিযোগ উঠে।

পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com