1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গোপালগঞ্জে ডাব কেনা নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০ - দৈনিক আমার সময়

গোপালগঞ্জে ডাব কেনা নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব কেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের নান্নু (৪৫) ও হোসাইনের (৫৫) সঙ্গে পাটগাতি সরদারপাড়া গ্রামের জিয়ারুলের (১৮) বাগবিত-া হয়। বিষয়টি মীমাংসার জন্য গত রোববার বিকাল ৩টার দিকে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সালিশ বসে। সালিশের শেষ পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তেজনায় রূপ হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামের লোকজন টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষ ও পুলিশের চার সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত সাবেক কাউন্সিলর রাকিবকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মানিক মিয়া সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি এবং একই সময় পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল ও পরিস্থিতি শান্ত ছিল বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com