1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজীপুরে তিন ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ - দৈনিক আমার সময়

গাজীপুরে তিন ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ

ইব্রাহিম সরকার,গাজীপুর সদর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
 গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তিনটি ইউনিয়ন পরিষদেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যক্ষ মো.এনামুল হক, চলচ্চিত্র অভিনেতা ওমর সানী ও চিত্র নায়িকা মৌসুমী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক  জহিরুল ইসলাম জহির, পিরুজালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক  জিয়ারত হোসেন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির হোসেন।
গত ১৬ মার্চ এই তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ আনুষ্ঠানিক ভাবে মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল এবং বিজয়ী  মেম্বার গন, পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  বিজয়ী চেয়ারম্যান জালাল উদ্দিন এবং বিজয়ী মেম্বার গান  ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান সালাউদ্দিন সরকার এবং বিজয়ী মেম্বার গন তাদের দায়িত্ব বুঝে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com