গাজীপুর সদর উপজেলায় টেকসই, নিরাপদ, স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষে সৌরবিদ্যুচ্চালিত পাম্পের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে ডিজেল কিংবা বিদ্যুৎ বিল থেকে রেহাই পেতে সচেতন মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা বিএডিসি এর আয়োজনে উপজেলার পিরুজালী এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মত বিনিময় সভায় পিরুজালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আলী আকবরে সঞ্চালনায় ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ্আলম রহমান খলিফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা বিএডিসি এর উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক রুস্তম আলি, ডিলার আবব্দুল হামিদ সহ স্থানীয় কৃষকরা।
পরে অতিথিদের উপস্থিতিতে কৃষকরা বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করেন। সভা শেষে কৃষকের মাঝে দুপুরের ভোজনের আয়োজন করা হয়
Leave a Reply