1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজীপুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

গাজীপুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

গোলাম রাব্বী, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
গাজীপুর মহানগরীর টঙ্গীতে অজ্ঞাত (বয়স আনুমানিক ৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৭টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যাইনি।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com