1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাজীপুরের কাপাসিয়া এরিয়ায় বৃক্ষ রোপন কর্মসুচী ২০২৩ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

গাজীপুরের কাপাসিয়া এরিয়ায় বৃক্ষ রোপন কর্মসুচী ২০২৩ অনুষ্ঠিত

মোঃ- ফরিদ উজ জামান (স্টাফ রিপোর্টার)
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

 

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসুচী অনুযায়ী, গাজীপুর যোনের যোনাল ম্যানেজার মোঃ- ফারুখ আহমেদের  নির্দেশক্রমে কাপাসিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ- গোলাম মস্তুুফার সহযোগীতায়, বিভিন্ন শাখার ম্যানেজার ও সহকর্মীদের নিয়ে, জামাল পুর কালীগঞ্জ ও জাংগালীয়া কালীগঞ্জ শাখায় ২০-৬-২৩ ইং তারিখে দিন ব্যাপি বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়। কাপাসিয়া এরিয়ার ১০ টি শাখার মধ্যে ১৯-৬-২০২৩ ইং পর্যন্ত ৬২৫০০ ও ২০-৬-২০২৩ ইং তারিখে আরো ১৬ হাজার তিন শত একুশ টি গাছের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে ফলজ ও বনজ চারা রোপনের উপকারিতা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে মোটিভেশন বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মোঃ- গোলাম মস্তুফা।
তিনি আরো বলেন-গাছপালা বায়ুদূষণ কমাতে সহায়তা করে।দিন দিন বিশ্ব তাপমাত্রা বাড়ছে। পৃথিবী জুড়ে কার্বনডাই-অক্সাইড গ্যাসের পরিমান বৃদ্ধির কারনে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে। বন উজারের ফলে, বনের গাছ পালা উর্বর হয়ে উঠছে।পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।আমরা গাছ না লাগিয়ে যদি গাছ কাটতে থাকি তবে এই সোনার বাংলা একদিন মরুভূমিতে পরিনত হয়ে যাবে। তাই আসুন বাড়ির আঙিনায়
খালি  জায়গা না রেখে, গাছ লাগিয়ে দেশকে সুন্দর রাখতে এক দৃষ্টান্ত মুলুক  ভূমিকা পালন করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com