1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাছের যত্ন নিলে পরীক্ষায় ৫০ নম্বর - দৈনিক আমার সময়

গাছের যত্ন নিলে পরীক্ষায় ৫০ নম্বর

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
গাছের প্রতি দরদ বাড়াতে ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্ত লাগোয়া ধলেশ্বর গ্রামের আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ে। উদ্যোগটি হলো বিদ্যালয় থেকে বিতরণ করা গাছ বাড়িতে নিয়ে রোপণ করে যত্ন নিলে বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ৫০ নম্বর পাবে শিক্ষার্থীরা। আর যত্ন না করলে মোট নম্বর থেকে ৫০ নম্বর কেটে দেওয়া হবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের পক্ষ থেকে শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণের সময় বিদ্যালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা জানিয়ে দেওয়া হয়। ধলেশ্বর গ্রামের রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার চত্বরে অবস্থিত আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের এসব চারা দিয়ে যত্ন নিতে বলা হয়।
আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই সংগঠন উপদেষ্টা ও রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী আকছির এম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া সানি ইন্ডাস্ট্রি ইন্টারন্যশনাল কোঃ লিমিটেডের জেনারেল ম্যানেজার জেসি জ্যাং ও মরটন সেনেটারিওয়ার ম্যানুফেকচার লিমিটেডের সেলস ম্যানেজার পেনসন সি। অনুষ্ঠান শেষে উপস্থিত দু’জন বিদেশি নাগরিক পাঠাগার চত্বর ও আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ঔষধি গাছ ও দুটি ফলজ গাছ রোপণ করেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে জনসংখ্যার অধিক চাপে পড়ে বেশিরভাগই ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ বন বিভাগের নিয়মনীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। এভাবে ব্যাপকহারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্থ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com