1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গাইবান্ধায় ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স পরিদর্শন - দৈনিক আমার সময়

গাইবান্ধায় ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স পরিদর্শন

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস

গাইবান্ধা জেলায় পরিচালিত ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের প্রথম ধাপে ৫০ জন মহিলা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও ক্লাস গ্রহণ করেছেন।

গাইবান্ধা ২৯ এপ্রিল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ

পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস গ্রহণ করেন এবং উদ্বুদ্ধমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, “শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ একজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের মূল ভিত্তি। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই দেশের সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখা সম্ভব। আনসার-ভিডিপি সদস্যদের সবসময় দেশপ্রেম, মানবিকতা ও পেশাদারিত্বের চেতনায় উদ্বুদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নারীদের অংশগ্রহণ দেশের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

ক্লাস শেষে উপমহাপরিচালক প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের মান ও অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের সঙ্গে জড়িত গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আমিনুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেখা রানী, উপজেলা প্রশিক্ষক মোঃ নুরুন্নবী, উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ কুদ্দুস ইয়া-ফী, আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

উপমহাপরিচালকের এ সফর ও দিকনির্দেশনা প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশিক্ষণার্থীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে অভিজ্ঞ মহল আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com