1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গরুর ট্রাক ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হলেন মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মারুফুল ইসলাম বিপ্লব সহ ৫ জন - দৈনিক আমার সময়

গরুর ট্রাক ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হলেন মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মারুফুল ইসলাম বিপ্লব সহ ৫ জন

Reporter Name
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
রাজধানীর শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় কোরবানির হাটে যাওয়ার পথে একটি গরুবাহী ট্রাক ছিনতাইচেষ্টাকালে রাজধানীর মোহাম্মদপুর  থানা  যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মারুফুল ইসলাম বিপ্লব সহ ৫ জন ছিনতাইকারী গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) ভোররাত ৩টার দিকে রাজধানীর শুক্রাবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে
এ ঘটনায় মঙ্গলবার গরু ব্যবসায়ী জুলফিকার আলী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কাজী মারুফুল ইসলাম বিপ্লবের সহযোগী দেওয়ান আরাফাত পার্থ (২৭), মো. তানভীর (২৩), মো. জহিরুল ইসলাম (৩৭), মো. রাফিকে (২৬)। বর্তমানে তাঁরা সবাই কারাগারে আছেন।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জুন) ভোররাত ৩টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী হাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে এলে যুবলীগের ওই নেতাসহ আরও কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে গরুর ট্রাকটি আটক করে ট্রাকের সঙ্গে থাকা ব্যাপারী ও ট্রাকের চালককে মারধর করেন। এ সময়ে ট্রাকে থাকা গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আজাদের পকেট থেকে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। এ সময় টহলে থাকা শেরেবাংলা নগর থানার পুলিশের একটি গাড়ি দেখে গরু ব্যবসায়ীরা চিৎকার-চেঁচামেচি করলে পুলিশের গাড়িটি দ্রুত এসে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যমতে যুবলীগের ওই নেতাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘শুক্রাবাদ মেইন রোড এলাকায় একটি গরুর ট্রাক ছিনতাই হচ্ছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে যুবলীগের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করি। পরে এ বিষয়ে একজন গরু ব্যবসায়ী থানায় মামলা করলে আমরা বাকি আসামিদের আটক করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com