1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গরমে তালের শাঁসের রসমালাই - দৈনিক আমার সময়

গরমে তালের শাঁসের রসমালাই

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
উপকরন: তালের শাঁস পাঁচ থেকে ছয়টি, নরম ও না শক্ত না এমন টাইপের।
দুধ ১/২ কেজি, চিনি ৪ টেবিল চামচ মিষ্টি আপনার পছন্দ মত।তেজপাতা ২ টি,কিচমিচ ৫ থেকে ৬ টা, গুড়ো দুধ ২ টেবিল চামচ, নারিকেল ১/২ কাপ,লবন একচিমটি, আপনার মিষ্টি খাবার এ লবন ভালো না লাগলে দিবেন না।
প্রস্তুতপ্রণালী: প্রথম এ পাইপেনে দুধ নিবেন।গ্যাসের চুলা মাঝারি আচ এ দুধে দুইটা বলক আসলে দিয়ে দিবেন চিনি,এরপর তেজপাতা, কিচমিচ, লবন এবার নাড়িয়ে একটা বলক আসলে দিয়ে দিন তালের শাঁস যা এখানে ছোট টুকরো বা আস্ত দিয়ে দিলাম আমি, আস্ত না দেওয়ায় ভালো আমি ছবির জন্য দিয়েছি, আস্ত দিলে ভিতরে দুধ বা অন্যান্য জিনিস ভিতরে ডুকে না, তাই কেটে দেওয়ায় উওম।চার পাঁচ মিনিট ঝাল দেওয়ার পর দিয়ে দিলাম নারিকেল, ও গুড়ো দুধ, এরপর ভালো করে নেড়ে আর ও দুই মিনিট রান্না করে নিলাম। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম বিশমিনিট এরপর পরিবেশন করুন আপনার পছন্দ মত, আশা করি এই গরমে এই মজাদার রেসিপি আপনাদের অনেক কাজে লাগবে, সুস্থ থাকুন ভালো থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com