হাসপাতালের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া স্বাস্থ্যগতভাবে সর্বোচ্চ পর্যায়ের সংকটাপন্ন একজন মানুষ। এই অবস্থায় যে চিকিৎসাব্যবস্থার প্রয়োজন, সেই চিকিৎসাই দেওয়া হচ্ছে তাঁকে। চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি না হলেও ইতিবাচক দিক হলো চিকিৎসকরা তাঁকে যে চিকিৎসা দিচ্ছেন সেটি তাঁর শরীর শ্লথ গতিতে হলেও গ্রহণ করতে পারছে।
বোর্ডের একজন সদস্য জানান, দেশিবিদেশি মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাঁর চিকিৎসা দিয়ে যাচ্ছে। মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৭ নভেম্বর তাঁর একিউট প্যানক্রিয়েটাইটিস ধরা পরে যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছে। শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড ও তাঁর পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সম্প্রতি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থানকালে তাঁর শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায়। কিন্তু ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।”












Leave a Reply