1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খাওয়া দাওয়া শেষে পানি খেলে ওজন বাড়বে নাকি কমবে - দৈনিক আমার সময়

খাওয়া দাওয়া শেষে পানি খেলে ওজন বাড়বে নাকি কমবে

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

আমরা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময় শুনেছি, খাওয়ার পরপরই পানি পান করা উচিত নয়। অনেকেই বলেন, এতে ওজন বাড়ে বা স্থূলতা দেখা দেয়। বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা তো খাওয়ার পর পানি পান করতেই ভয় পান। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই শরীরের ক্ষতি করে, নাকি এটা শুধুই একটি প্রচলিত ভুল ধারণা? চলুন, জেনে নিই।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: ওজন কি সত্যিই বাড়ে?
সহজভাবে বললে, খাওয়ার পর পানি পান করলে ওজন বাড়ে না। পানি নিজে কোনো ক্যালরিযুক্ত পদার্থ নয়, তাই এটি সরাসরি ওজন বাড়ানোর জন্য দায়ী নয়। তবে খাওয়ার পরপর যদি আপনি খুব বেশি পানি পান করেন, তখন তা পাকস্থলীর হজম রসকে পাতলা করে দিতে পারে। এর ফলে হজমে সমস্যা হতে পারে, পেট ভার লাগতে পারে বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।

অনেকে এই পেটের অস্বস্তিকেই ‘ওজন বেড়ে যাচ্ছে’ বলে ভাবেন।

আয়ুর্বেদের মতে কী করা উচিত?
আয়ুর্বেদ অনুসারে, খাওয়ার ঠিক পরপরই পানি পান করা ঠিক নয়। এতে খাবার সঠিকভাবে হজম হয় না এবং শরীরে টক্সিন বা বর্জ্য পদার্থ জমতে থাকে। আয়ুর্বেদমতে, খাওয়ার পর ১-২ চুমুকের বেশি পানি না খাওয়াই ভালো।

চাইলে হালকা গরম পানি বা জিরা পানি খেতে পারেন, যা হজমে সহায়ক।

চিকিৎসক ও পুষ্টিবিদরা মনে করেন, খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করাই ভালো। খাওয়ার ঠিক আগে এক গ্লাস পানি পান করলে, পেট অনেকটাই ভরে যায়। এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। খাওয়ার পর যদি খুব পিপাসা লাগে, তাহলে এক–দুই চুমুক পানি খাওয়া যেতে পারে, তবে তার বেশি নয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com