বাংলাদেশ জামাতে ইসলামির গাজীপুর জেলার আমীর ও গাজীপুর-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী ড. জাহাঙ্গীর আলম বলেছেন,’ দীর্ঘদিন ধরে ভোটের মাধ্যমে জন প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি বাংলাদেশের জনগন। আসছে জাতীয় সংসদে একজন সৎ ও ঈমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে এলাকার ভোটারদেরকে তাদের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাই।’
নারীদের অধিকার প্রশ্নে ড. জাহাঙ্গীর আলম বলেন,’ বর্তমান সময়ে নারীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। জামাতে ইসলামি ক্ষমতায় গেলে সকল বৈষম্য দূরীকরণ করা হবে। কারখানায় নারীদের বেতন পুরুষের তুলনায় অনেক কম। অথচ নারীরা তুলনামূলক কাজ বেশী করে। আমরা নারীর অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।’
জামাতের নেতাকর্মী সম্পর্কে তিনি বলেন,’ বাংলাদেশ জামাতে ইসলামির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি ও দখল বানিজ্যের সাথে জড়িত থাকার খবর পাই তাইলে আইন শৃঙ্খলা বাহিনীর আগে আমরাই এসব নেতাকর্মীদের শাস্তি দিবো। অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমরা ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, গণমাধ্যম সমাজের আয়না। ভালোমন্দ ন্যায় অন্যায় আপনাদের লেখনীর মাধ্যমে আসে। তাই, নির্বাচনের প্রচার-প্রচারণায় আপনাদের কাছ থেকে নিরপেক্ষ সংবাদ কামনা করি।’
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে গাজীপুরের পুষ্পদাম রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার আমীর ও এমপি প্রার্থী ড. জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর-৩ আসনের (শ্রীপুর ও সদর উপজেলার একাংশ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামাতে ইসলামীর সহকারী নির্বাচনী সমন্বয়ক ও জেলা জামাতের নায়েবে আমির আব্দুল হাকিম, শ্রীপুর উপজেলা আমীর নুরুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডা রফিকুল ইসলাম এবং পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক আবুল কালাম আজাদ, আমেরিকা প্রবাসী ও সিনিয়র শিক্ষক মাহতাম উদ্দিন, গাজীপুর সদর উপজেলার জামাতের আমির আব্দুল বারিক, গাজীপুর জেলা জামাতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,গাজীপুর সদর উপজেলা,শ্রীপুর উপজেলা জামাতের সেক্রেটারি ডা. জসীম উদ্দিন,শ্রীপুর পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানের আগে পুষ্পদাম রেস্তোরাঁয় উপস্থিত সাংবাদিকদের সাথে দুপুরের খাবারে অংশ নেন ড. জাহাঙ্গীর আলম।
Leave a Reply