1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কে হতে চলেছে কক্সবাজার পৌরবাসীর নগরপিতা? - দৈনিক আমার সময়

কে হতে চলেছে কক্সবাজার পৌরবাসীর নগরপিতা?

হাছান রাজা বাপ্পী,কক্সবাজার পৌর প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩

বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ই জুন সোমবার কক্সবাজার পৌরসভা নির্বাচন। সকাল থেকে শুরু হবে ভোট গ্রহন। পৌর বাসীর নজরে এখন ইভিএম মেশিনের দিকে। ভোটের আগে তাই পৌর বাসীর কাছে ঘুরেফিরে একটাই প্রশ্ন- মাহবুবুর রহমান চৌধুরী নাকি মাসেদুল হক রাশেদ, কে হচ্ছেন নতুন পৌর নগরীর স্বপ্নদ্রষ্টা?

এই মল্যলড়াই হবে,জেলা আওয়ামীলীগের সাবেক এই দুই সাংগঠনিক সম্পাদকের মধ্যেই লড়াই হবে। নৌকার প্রার্থী মাহাবুবুর রহমানের সমথকেরা জয়ের ব্যাপারে আশাবাদি,আবার কক্সবাজার নাগরিক কমিটির সদস্যরা বলছেন স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ হবেন মেয়র।
মাহবুবুর রহমান চৌধুরী চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস ছিলেন,কক্সবাজার শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর নির্বাচিত হন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। সর্বশেষ তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও কক্সবাজার পৌরসভায় তিনবার কাউন্সিলর নির্বাচিত
চিত হন। এবং প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রের মত গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি।
মাসেদুল হক রাশেদ বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আমৃত্যু আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোজাম্মেল হকের বড় ছেলে। মাসেদুল হক রাশেদ ছাত্র রাজনীতি না করলেও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন প্রার্থী । তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জাহেদুর রহমান (হাতপাখা)।কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫ জন। ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন। ৪টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১৬ জন। তবে মেয়র পদে ভোটারদের কাছে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র মাসেদুল হক রাশেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com