1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কেশবপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার - দৈনিক আমার সময়

কেশবপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল কেশবপুর উপজেলার মাগুরখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু হানিফকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮১ হাজার ৮০০ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, কাগজ, কালি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবু হানিফ কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের বাসিন্দা এবং সুরত আলী মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত জাল টাকা স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর-১০। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুক জানান, বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com