1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়ায় প্রতারক চক্রের সদস্য আটক আটক করেছে র‍্যাব - দৈনিক আমার সময়

কুষ্টিয়ায় প্রতারক চক্রের সদস্য আটক আটক করেছে র‍্যাব

এ,জে, সুজন কুষ্টিয়া প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নামে সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খোরশেদ আলম(৩৮) নামের  এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব । রবিবার (২৮ মে) ভোররাতে কুষ্টিয়া পৌরসভার এনএসরোড সিঙ্গার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় ।
আটক খোরশেদ আলম পাবনা জেলার ঈশ্বরদীর মাঝদিয়া ছোটপাড়া এলাকার ‍নুরুল হকের ছেলে।
রবিবার (২৮ মে)  দুপুরে র‌্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ইলিয়াস খান উল্লেখ করেন, পাবনার রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রশিয়ান ও ড্রাইভার পদে চাকুরী দেওয়ার কথা বলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার সাইফুল আলম সেন্টু ও সেতু রহমান নামের দুই যুবকের কাছ থেকে গত ৮ মাস আগে ২ লক্ষ ৫০ হাজার টাকা নেন প্রতারক খোরশেদ ৷
টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের বিভিন্ন রকম মেডিক্যাল করানো হয়। মেডিক্যাল করানোর পর তাদের সেফটি ড্রেস,রুপপুরে কোয়াটার সহ বিভিন্ন অযুহাত দেখিয়ে ভুক্তভোগীদের দিনের পর দিন ঘোরাতে থাকে। এমনকি রুপপুর যে কোম্পানিতে তাদের চাকুরী দিবে সেই কোম্পানীর বস বিদেশে আছে বলেও তাদের মাসের পর মাস ঘোরাতে থাকে আসামী প্রতারক খোরশেদ।
কয়েকমাস পর চাকুরী না দিয়ে  প্রতারক খোরশেদ যোগাযোগ বন্ধ করাসহ তার  ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। ভুক্তভোগীদের সন্দেহ হলে খোরশেদের এলাকায় খোজ নিয়ে তারা জানতে পারে সে একজন বড় ধরনের প্রতারক রুপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরী দেওয়ার কথা বলে একাধিক ব্যাক্তির নিকট থেকে টাকা নিয়ে সে গাঢাকা দিয়ে আছে।
এই ঘটনায়  ভুক্তভোগী সাইফুল ইসলাম সেন্টু ও সেতু রহমান কুষ্টিয়া মডেল থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন।
সেই মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিত্বে এবং প্রযুক্তির সহায়তায় খোরশেদকে আটক করা হয়। পরে রবিবার  দুপুরে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com